কাউখালী প্রতিনিধি | ১২:২৯ এএম, ২০২০-১২-০৭
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে রাঙামাটি কাউখালী উপজেলায় বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠন।
রবিবার বিকালে উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দীনের নেতৃত্বে উপজেলার পোয়াপাড়া বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার সবকয়টি সড়ক প্রদক্ষীন শেষে উপজেলা গোল চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
কলমপতি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মংমং মারমার সঞ্চালনায়, বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক স্বপন কান্তি শাহা, সহ-প্রচার সম্পাদক মোঃ আলাউদ্দীন, কলমপতি ইউনিয়ন এর সাবেক সভাপতি আবু তাহের শাহাজাহান, ঘাগড়া ইউনিয়ন সভাপতি কাজী সিরাজ-উদৌলা কাউসার, কলমপতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইমাম উদ্দীন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সস্পাদক মোঃ শফিকুর ইসলাম শরিফ(মেম্বার),উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম, সহ সভাপতি থোয়াইসিমং রোয়াজা, যুগ্ম সম্পাদক মিঠুন কান্তি দাস প্রমূখ।
কাউখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন আলম বলেন, উগ্রবাদীদের স্থান বঙ্গবন্ধুর বাংলাদেশে হবে না। যারা বঙ্গবন্ধু কে মেনে নিতে পারে নাই তাদেরকে পাকিস্তান চলে যাওয়ার আহবান করা হল। যে কোন অপশক্তি মোকাবেলা করতে ছাত্রলীগ সর্বদা প্রস্তত।যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য হামলা করেছে তাদের কে আইনের আওতায় আনা হউক, অবিলম্বে দোষীদের বাংলার মাটিতে শাস্তি দিতে হবে।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুর ইসলাম শরিফ বলেন, মৌলবাদীদের এ দেশ থেকে উৎখাত না করা পর্যন্ত আর শান্তি কামনা করা কঠিন। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা করে প্রমাণ করেছে তারা মৌলবাদী ও জঙ্গিগোষ্ঠী।
বিক্ষোভ সমাবেশের সমাপনি বক্তব্যে, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর ভার্স্কয যারা ভাংচুর করেছেন তারা দেশ ও জাতীর শত্রু। অতিদ্রুত দোষীদের গ্রেপ্তার করে বাংলার মাটিতে বিচার করতে হবে।
উল্লেখ্য, শনিবার ভোরে কুষ্টিয়া পৌরসভার ৫ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখমন্ডল ও বাম হাতের অংশবিশেষ ভেঙে ফেলে দুর্বৃত্তরা।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited